Mumbai Cha Raja: শিবাজির ৩৫০ তম রাজ্যাভিষেকের প্রাক্কালে মুম্বইয়ের রাজার থিম হতে চলেছে শিবাজির শাসনকাল (দেখুন থিম ভিডিও)
গণেশ উৎসব কমিটির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন গণপতি বাপ্পার ভক্তরা।এই থিম থেকে ছত্রপতি শিবাজি মহারাজের ইতিহাস তুলে ধরা হবে।
মহারাষ্ট্রের সবথেকে বড় উৎসব গণেশ চতুর্থী। আর মুম্বইয়ের সবথেকে বড় পূজা লালবাগের সর্বজনীন গণেশোৎসব মণ্ডলের অর্থাৎ 'মুম্বইয়ের রাজা'-এর। এই বছর এই পুজোর ৯৬বছর পূর্ণ হবে। আর গণপতি বাপ্পার আগমন নিয়ে সবারই কৌতূহল তুঙ্গে। এই পুজোতে প্রতিবছরের থিম আলাদা আর এবারের থিম হতে চলেছে শিবাজির শাসনকাল। সবেমাত্র শিবাজির ৩৫০ তম রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়েছে। এই দিনটি উপলক্ষ্যে মুম্বাইয়ের রাজার থিমও এমনই কিছু হতে চলেছে। থিম হবে শিবাজির নিজের রাজের রাজধানী রায়গড়। গণেশ উৎসব কমিটির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন গণপতি বাপ্পার ভক্তরা।এই থিম থেকে ছত্রপতি শিবাজি মহারাজের ইতিহাস তুলে ধরা হবে।
আপনিও দেখে নিন সেই ভিডিও-
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Advertisement
Advertisement
Advertisement