Mumbai Accident: বেপরোয়া গতি, গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, দেখুন ভিডিয়ো

এরপর গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর (ছবিঃX)

নয়াদিল্লিঃ রাতের(Night) অন্ধকারে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির(Car) ধাক্কায় মৃত মহিলা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের(Mumbai) মালাডে(Malad)। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ২৭ বছরের এক মহিলা। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। সঙ্গে-সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে ছোটে গাড়িচালক। কিন্তু হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপর গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement