Mumbai: চালকের সঙ্গে বচসা, বাসের স্টিয়ারিং ধরে টানাটানি করতে গিয়ে ৯ জনকে ধাক্কা মদ্যপ যাত্রীর
আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।যাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।
নয়াদিল্লিঃ রোজকার মতো রবিবার সন্ধ্যায় গন্তব্যের দকে যাচ্ছিল বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST)-এর একটি বাস। পথে বাসে থাকা এক যাত্রীর সঙ্গে বচসায় জড়ান চালক(Bus Driver)। ওই যাত্রী মত্ত(Drunk) অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। বচসা চলাকালীন আচমকা ওই যাত্রী স্টিয়ারিং ধরে ঘুরিয়ে দেওয়ায় সামনে থাকা বাস, গাড়ি এবং একাধিক পথচারীকে ধাক্কা মারে বাসটি। তাও কোনওভাবে স্টিয়ারিং নিজের আয়ত্তে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন চালক। রবিবার ভর সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের লালবাগ এলাকায়। এই ঘটনায় ৯ জন পথচারী আহত হয়েছেন। আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।যাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।
বাসের স্টিয়ারিং ধরে টানাটানি করতে গিয়ে ৯ জনকে ধাক্কা মদ্যপ যাত্রীর
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Advertisement
Advertisement
Advertisement