Uttar Pradesh: বাইক আরোহীকে পিষে দিল গাড়ি, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাইক আরোহীকে এক প্রকার টানতে টানতে কয়েক মিটার নিয়ে যায় গাড়িটি।

ভাইরাল ভিডিয়োর ঝলক (Photo:X)

নয়াদিল্লিঃ বছর শেষে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) সম্ভলে ভয়াবহ দুর্ঘটনা(Accident)। বিলাসবহুল এসইউভি(SUV) পিষে দিল বাইক আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু বাইক আরোহীর। সোমবার ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের সম্ভলের শাহজাদ খেরা গ্রামে। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাইক আরোহীকে এক প্রকার টানতে টানতে কয়েক মিটার নিয়ে যায় গাড়িটি। জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম সুখবীর। বয়স ৫০। এ দিন হায়াতনগর থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথে এই দুর্ঘটনা ঘটে।

বাইক আরোহীকে পিষে দিল গাড়ি

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement