Monsoon Forecast 2024: সুখবর দিল হাওয়া অফিস, ৩১ মে-র মধ্যে কেরলে ঢুকতে পারে বর্ষা
সুখবর দিল আবহাওয়া দফতর (IMD)। আগামী ৩১ মে কেরলে বর্ষা ঢুকতে পারে। বুধবার আবহাওয়া দফতরের জানানো হয়, আগামী ৩১ মে-র মধ্যে কেরলের বর্ষা ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে। কেরলে বর্ষা (Monsoonঢোকার কতদিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দেয়নি হাওয়া অফিস। সম্প্রতি পূর্ব এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে পুড়তে শুরু করে তীব্র তাপপ্রবাহে। পশ্চিমবঙ্গ, ওড়িশা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, গোটা দেশের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা হু হু করে বাড়তে শুরু করে। তাপপ্রবাহের দাপট কমতেই এবার বর্ষা ঢোকার ইঙ্গিত দেওয়া হল আবহাওয়া দফতরের তরফে।
দেখুন ট্যুইট...
Advertisement
সম্পর্কিত খবর
Weather Forecast: তীব্র তাপপ্রবাহ, গরমে পুড়ছে রাজ্য, জারি লাল সতর্কতা
IMD Weather Alert: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, ভারী বৃষ্টিপাতের জন্য বেশ কয়েকটি রাজ্যে আজ কমলা সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
West Bengal Weather: বৃষ্টির দেখা নেই, তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, কলকাতা, বঙ্গে ফের তাপপ্রবাহ?
Weather Update: আগামী ৪-৫ দিনের জন্য আবহাওয়ার বড় আপডেট, বৃষ্টিবাদল নিয়ে কী জানাল হাওয়া অফিস
Advertisement
Advertisement
Advertisement