Moneky Fever: কর্ণাটকে মাঙ্কি ফিভারের থাবা, মৃত ২

Monkey , Representational Image (Photo Credit: Pixabay)

এবার আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি ফিভার (Moneky Fever) বা বানর জ্বর। মাঙ্কি ফিভারের জেরে দক্ষিণের রাজ্যে কর্ণাটকে ইতিমধ্যেই ২ জন প্রাণ হারিয়েছেন। এমনই জানান কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঙ্কি ফিভার রোধে সচেতনতা প্রচার করা হচ্ছে। আর কেউ যাতে মাঙ্কি ফিভারে আক্রান্ত না হন, সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানান দীনেশ গুন্ডু। পাশাপাশি উত্তর কর্ণাটক (Karnataka)  জুড়ে জোর কদমে সচেতনতা প্রচার শুরু হয়েছে বলেও জানান সে রাজ্যের মন্ত্রী।

শুনুন কী বললেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী...

 

প্রসঙ্গত জ্বরের সঙ্গে বমি এবং শরীর থেকে রক্তপাতও হতে পারে মাঙ্কি ফিভারের উপসর্গ হিসেবে। চিকমাগালুর এবং উদুপিতে মাঙ্কি ফিভারে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর মেলে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement