Narendra Modi: ফের রাশিয়া যাচ্ছেন মোদী, দুদিনের সফরে অংশ নেবেন কাজানের ব্রিকস সম্মেলনে
রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের সদস্য দেশ এবং আমন্ত্রিত নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন মোদী।
ফের রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) আমন্ত্রণে ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে দু দিনের জন্যে রাশিয়া যাবেন নমো। ২২-২৪ অক্টোবর পর্যন্ত রাশিয়ার কাজানে ১৬'তম ব্রিকস সম্মেলনের (16th BRICS Summit) আয়োজন করেছে রাশিয়া। ২২ এবং ২৩ অক্টোবর ভারতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। মোদীর দুদিনের রাশিয়া সফরের কথা প্রকাশ করে এদিন বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের সদস্য দেশ এবং আমন্ত্রিত নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন মোদী।
ফের রাশিয়া সফরে মোদী...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Iran-Israel Ceasefire Offer: ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ম্যাক্রোঁর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Advertisement
Advertisement
Advertisement