Manipur Violence: মণিপুরে বাড়ল ইন্টারনেটে নিষেধাজ্ঞা, একের পর এক দেহ উদ্ধারের ঘটনায় শোকে পাথর রাজ্য
রাজ্যে ফের হিংসা ছড়ানোর আশঙ্কায় আগামী মঙ্গলবার পর্যন্ত মণিপুরের ৯টি জেলায় ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।
অশান্ত মণিপুরে (Manipur) ফের বাড়ানো হল ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ। দশ মাসের শিশু সহ তিনজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় রাজ্যে ফের হিংসা ছড়ানোর আশঙ্কায় আগামী মঙ্গলবার পর্যন্ত মণিপুরের ৯টি জেলায় মোবাইল ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। ক দিন আগেই ১০ মাসের এক শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। ওই শিশুটির পরিবারের আরও দুই সদস্যের ক্ষতবিক্ষত দেহ মেলে। ১০ মাসের শিশু ও ৩১ বছরের মহিলার চোখ খুবলে নেওয়ার পর ধারালো অস্ত্রের আঘাতে মারা হয়েছিল।
১২ নভেম্বর থেকে নতুন করে অশান্ত হতে শুরু করে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। অশান্তির আগুন ছড়িয়ে পড়তে জারি করতে হয় কার্ফু। এরপর গত ১৬ নভেম্বর তিনজন মহিলা ও তিন শিশুর দেহ উদ্ধারের পর মণিপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। এরপরই হিংসার খবর ও গুজব রুখতে রাজ্যজুড়ে ইন্টারনেট নিষিদ্ধ ঘোষণা করা হয়। হিংসা রুখতে না পারায় মণিপুরের বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এনপিপি।
মণিপুরে মোবাইল ইন্টারনেটে বাড়ল নিষেধাজ্ঞা