Mirzapur: রাস্তার মাঝে অটো চালকের উপর চড়াও তরুণী, এলোপাথাড়ি কিল-চড়, নির্বাক জনতা
অটো যাত্রার ভাড়া চাওয়ার জন্যে রাস্তার মাঝে এমন বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছেন ওই তরুণী। অথচ চালককে উদ্ধার করতে এগিয়ে এলেন না পথচলতি কোন মানুষ। নির্বাক দর্শকের ভূমিকা পালন করলেন সকলে।
রাস্তার মাঝে অটো চালকের উপর চড়াও হলেন এক তরুণী। চালকের জামার কলার ধরে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি কষাচ্ছেন। তরুণীর মুখে অনর্গল শোনা যাচ্ছে অভব্য ভাষা। এদিকে দুহাত জড়ো করে চালক ক্রমাগত ক্ষমা চেয়ে যাচ্ছেন। কী দোষ অটো চালকের? জানা যাচ্ছে, অটো যাত্রার ভাড়া চাওয়ার জন্যে রাস্তার মাঝে এমন বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছেন ওই তরুণী। অথচ চালককে উদ্ধার করতে এগিয়ে এলেন না পথচলতি কোন মানুষ। নির্বাক দর্শকের ভূমিকা পালন করলেন সকলে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুরে তরুণীর মারধর করার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাথমিকভাবে এই ঘটনার অভিযোগ দায়ের করতে অস্বীকার করেছিলেন স্থানীয় পুলিশ। তবে ভিডিয়োটি হু-হু করে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় কাটরা থানার পুলিশ।
অটো চালককে মারধরের ভিডিয়ো দেখুনঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Strike In Fulbari: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, রাস্তায় আটকে ২ হাজার ট্রাক
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement