Meta and UP Police: মেটা এবং উত্তরপ্রদেশ পুলিশের অভিনব উদ্যোগ, আত্মহত্যার মুখ থেকে নতুন জীবন ফিরে পেলেন ৪৫৭ জন
ফেসবুক, ইনস্টগ্রামে আত্মহত্যার ইঙ্গিতপূর্ণ কোনও পোস্ট দেখলেই মেটা উত্তরপ্রদেশ পুলিশকে মেইলের মাধ্যমে তা জানাতে থাকে। চব্বিশ ঘণ্টাই এই কাজে তৎপর থাকে মেটার একটি বিশেষ দল।
নয়াদিল্লিঃ সম্প্রতি হাতে এসেছে উত্তরপ্রদেশ পুলিশের পেশ করা একটি তথ্য। যাতে বলা হয়েছে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিক কোম্পানি মেটা এবং উত্তরপ্রদেশ পুলিশের সহযোগিতায় বিগত দেড় বছরে ৪৫৭ জনকে আত্মহত্যার হাত থেকে বাঁচানো গিয়েছে। ১লা জানুয়ারি ২০২৩ থেকে ১৫ জুন ২০২৪ পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশকে আত্মহত্যার ঘটনা রুখতে সাহায্য করেছে মেটা। ফেসবুক, ইনস্টগ্রামে আত্মহত্যার ইঙ্গিতপূর্ণ কোনও পোস্ট দেখলেই মেটা উত্তরপ্রদেশ পুলিশকে মেইলের মাধ্যমে তা জানাতে থাকে। চব্বিশ ঘণ্টাই এই কাজে তৎপর থাকে মেটার একটি বিশেষ দল। এ ভাবেই ৪৫৭ জনকে নতুন জীবন দিয়েছে মেটা এবং উত্তরপ্রদেশ পুলিশের এই যৌথ প্রয়াস।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement
Advertisement