Indians Not to Travel Iran, Israel: এই মুহূর্তে ইরান, ইজরায়েলে কেউ যাবেন না, নাগরিকদের সতর্ক করল বিদেশমন্ত্রক

Benjamin Netanyahu, PM Modi (Photo Credit: Facebook)

ইরান (Iran) এবং ইজরায়েলে (Israel) এই মুহূর্তে যাবেন না কোনও ভারতীয় (Indian)। এমনই জানানো হয় বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। বিদেশ মন্ত্রক যতক্ষণ না পর্যন্ত পরবর্তী নোটিশ জারি করছে, ততক্ষণ পর্যন্ত কেউ দুই দেশে যাবেন না বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের তরফে আরও জানানো হয়, এই মুহূর্তে ইরান এবং ইজরায়েলে যে ভারতীয়রা রয়েছেন, তাঁরা যাতে ক্রমাগত সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন, সে বিষয়েও আবেদন জানানো হয়েছে।

দেখুন ট্যুইট...

 

ইরান এবং ইজরায়েলে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে ভারতীয়দের নিরাপদে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিদেশমন্ত্রক।

দেখুন ট্যুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement