Mathura: মথুরায় হোলিকা দহনের মাঝে সাংঘাতিক কাণ্ড, ৩০ ফুট উঁচু আগুনে ঝাঁপ ব্যক্তির, তাও অক্ষত!
৩০ ফুট উঁচু আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েও অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন সঞ্জু পাণ্ডা নামের ওই ব্যক্তি। তাঁর কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায় উপস্থিত জনতার ভিড়।
হোলির (Holi 2025) আগের রাতে ভারতের বিভিন্ন প্রান্তে পালিত হয় 'হোলিকা দহন' (Holika Dahan)। ফাল্গুন মাসের পূর্ণিমা সন্ধ্যায় হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো হয়। এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপর পড়ে না বলেই মনে করা হয়। যদিও হোলিকা দহনের সঙ্গে পৌরাণিক যোগও রয়েছে। গোটা দেশের মধ্যে মথুরা এবং বৃন্দাবনে সবচেয়ে ধুমধাম করে উদযাপিত হয় হোলি। প্রায় ১৬ দিন ধরে চলে দোল উৎসব। মথুরায় হোলিকা দহনের সময়ে এক ব্যক্তি অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। রে-রে করে ওঠে জনতার ভিড়। মথুরার ফালেন গ্রামে জ্বলন্ত হোলিকা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তা ছুটে পার করেন ওই ব্যক্তি। ৩০ ফুট উঁচু আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েও অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন সঞ্জু পাণ্ডা নামের ওই ব্যক্তি। তাঁর কাণ্ড দেখে হতভম্ব হয়ে যায় উপস্থিত জনতার ভিড়।
হোলিকার আগুনে ঝাঁপঃ
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement