Lok Sabha Elections 2024: শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব! ভোট দিলেন এস. জয়শঙ্কর, হরদীপ সিং পুরির মতো হেভিওয়েট প্রার্থীরা

আজ দেশজুড়ে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। দেশের ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৮টি কেন্দ্রে সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সেই কারণে সাতসকালেই দিনের গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেললেন দেশের বিশিষ্ট রাজনীতিবিদরা। এদিন সকালে দিল্লিতে ভোট দিতে দেখা গেল বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী  এস জয়শঙ্কর, হরদীপ সিং পুরিকে। অন্যদিকে হরিয়ানায় ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী মনহোর লাল খট্টর, রাঁচিতে ভোট দিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাহানি সহ একাধিক ব্যক্তিত্বরা। এই পর্বের নির্বাচনে বাংলার ৮টি কেন্দ্রে নির্বাচন রয়েছে। যার মধ্যে অন্যতম ঘাটাল, বাঁকুড়া, বিষ্ণুপুর পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement