Man Rapes Minor Girl in Muzaffarnagar: ফের যোগীরাজ্যে ধর্ষিতা নাবালিকা! পলাতক অভিযুক্ত

Rape, Representational Image (Photo Credit: IANS)

যোগীরাজ্যে আবারও প্রকাশ্যে এল ধর্ষণের ঘটনা। সোশ্যাল মিডিয়ায় নাবালিকার ধর্ষণের ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। কিন্তু ততক্ষণে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। জানা যাচ্ছে, মুজাফফরনগরের (Muzaffarnagar) একটি গ্রামে সপ্তাহদুয়েক আগে স্থানীয় একটি আখের ক্ষেতে জোর করে বছর ১৬-র একটি মেয়েকে নিয়ে আসে ওয়াসিম নামে এক যুবক। তারপর তাঁকে ধর্ষণ করে ভিডিও বানায়। কাউকে জানালে ভিডিও ভাইরাল করার হুমকি দেয় অভিযুক্ত। কিন্তু গত মঙ্গলবার ওয়াসিম ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। তারপরেই মেয়েটির পরিবার থানায় অভিযোগ জানায়। এরপর তদন্তে নেমে জানা যায় যুবকটি পলাতক। আপাতত তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement