Pune Rape: পুণের বাসে ধর্ষণ কাণ্ডে সবচেয়ে বড় ম্যানহান্টে গ্রেফতার ধর্ষক

সাম্প্রতিককালে পুণের সবচেয়ে বড় 'ম্যানহান্টে'গ্রেফতার হল ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। গত মঙ্গলবার পুণের বাসস্টপে ২৬ বছরের এক তরুণীকে ধর্ষণের পর গা ডাকা দিয়েছিল দত্তরে রামদাস গাদে নামের এক ব্যক্তি।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

Pune Rape :সাম্প্রতিককালে পুণের সবচেয়ে বড় 'ম্যানহান্টে'গ্রেফতার হল ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। গত মঙ্গলবার পুণের বাসস্টপে ২৬ বছরের এক তরুণীকে ধর্ষণের পর গা ডাকা দিয়েছিল দত্তরে রামদাস গাদে নামের এক ব্যক্তি। পুলিশ কিছুতেই তাকে ধরতে পারছিল না। কিন্তু পুণে পুলিশের ১৩ সদস্যের বিশেষ দল তাকে গতরাতে গ্রেফতার করতে সফল হল। গত কয়েকদিন ধরে নানাভাবে চেষ্টা করলেও তাকে ধরা যাচ্ছিল না। ধর্ষণে অভিযুক্ত ৩৭ বছরের সেই ব্যক্তি শিরুরে এক ফার্ম হাউসে লুকিয়ে ছিল। তার এক বন্ধুর বাড়িতে ডিনারে গেলে পুলিশের জালে সে ধরা পড়ে। সেই বন্ধু পুলিশকে খবর দিয়ে দিয়েছিল।

গত মঙ্গলবার সাতারা জেলার বাসস্ট্যান্ডে অপেক্ষারত এক ২৬ বছরের এক তরুণীকে ভুল বুঝিয়ে ফাঁকা বাসে নিয়ে করে ধর্ষণ করে সেই ব্যক্তি। এই ব্যক্তির বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের অভিযোগ ছিল পুণেতে। ২০১৯ সাল থেকে সে এক মামলায় জামিন পেয়ে বাইরে আছে।

গ্রেফতার ধর্ষক

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement