Mamata Banerjee to Narendra Modi: ভোট মিটতেই মোদীকে চিঠি মমতার, তিন ফৌজদারি আইন প্রত্যাহারের আর্জি মুখ্যমন্ত্রীর

একতরফা ভাবেই সংসদে এই বিল পাশ করিয়েছিল মোদী সরকার। আগামী ১ জুলাই থেকে গোটা দেশে তিন নতুন ফৌজদারি আইন কার্যকর করার কথা। পরবর্তী লোকসভা অধিবেশনের আগেই এ বার এই আইন নিয়ে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মমতা।

নয়াদিল্লিঃ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে তিন ফৌজদারি আইন কার্যকর করা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, গত লোকসভা অধিবেশনে এই তিনটি বিল পাশ হয়েছিল লোকসভা এবং রাজ্যসভায়। একতরফা ভাবেই সংসদে এই বিল পাশ করিয়েছিল মোদী সরকার। আগামী ১ জুলাই থেকে গোটা দেশে তিন নতুন ফৌজদারি আইন কার্যকর হওয়ার কথা। পরবর্তী লোকসভা অধিবেশনের আগেই  এ বার এই আইন নিয়ে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মমতা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement