Maharashtra: মত্ত চালককে খাবার পরিবেশনে অস্বীকার, ট্রাক চালিয়ে রেস্তোরাঁয় ধাক্কা

চালক মত্ত অবস্থায় রয়েছে দেখে তাঁকে খাবার পরিবেশিনে অস্বীকার করে হোটেল কর্তৃপক্ষ। আর তাতেই চোটে যান চালক। ট্রাক চালিয়ে হোটেলের সামনের অংশের পিলারে ধাক্কা দেন তিনি।

Pune Truck Rammed Hotel (Photo Credits: X)

বিলাসবহুল রেস্তোরাঁয় ট্রাক নিয়ে ধাক্কা দিলেন চালক। মত্ত চালককে খাবার পরিবেশনে অস্বীকার করায় ট্রাক চালিয়ে রেস্তোরাঁর ভবনে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে (Pune)। পুলিশ জানাচ্ছে, রাতে সোলাপুর থেকে পুনে যাওয়ার পথে ট্রাক থামিয়ে ওই হোটেলে খেতে যান চালক। কিন্তু সেই সময় চালক মত্ত অবস্থায় রয়েছে দেখে তাঁকে খাবার পরিবেশিনে অস্বীকার করে হোটেল কর্তৃপক্ষ। আর তাতেই চোটে যান চালক। ট্রাক চালিয়ে হোটেলের সামনের অংশের পিলারে ধাক্কা দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্ত ট্রাক চালককে পুলিশ গ্রেফতার করেছে।

ট্রাক চালিয়ে রেস্তোরাঁয় ধাক্কা মত্ত চালকের... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement