Maharashtra Rain: নাগাড়ে বৃষ্টিতে ফুঁসছে গোদাবরী, নদীর জলে ডুবল মন্দিররে চূড়া, দেখুন ভিডিয়ো

কয়েকদিনের ভারী বৃষ্টিতে উপচে গিয়েছে গোদাবরী। আর এ বার গোদাবরীর জল ছাপিয়ে গিয়েছে নাশিকের বিভিন্ন মন্দির চত্বরে। জলে ডুবে গিয়েছে মন্দিরের চূড়া।

নয়াদিল্লিঃ বিগত কিছুদিন ধরে নাগাড়ে বৃষ্টিতে ভাসছে মহারাষ্ট্র (Maharashtra )। এই জেলার বিস্তীর্ণ অংশ জলের তলায় (Waterlogged)। রাস্তাঘাটে জল জমায় গৃহবন্দি বহু মানুষ। এ বার লাগাতার বৃষ্টির জেরে নাশিকে (Nashik) ডুবল একাধিক মন্দির (Temple)। কয়েকদিনের ভারী বৃষ্টিতে উপচে গিয়েছে গোদাবরী। আর এ বার গোদাবরীর জল ছাপিয়ে গিয়েছে নাশিকের বিভিন্ন মন্দির চত্বরে। জলে ডুবে গিয়েছে মন্দিরের চূড়া। আগামীতে এই বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement