Maharashtra: বৃষ্টিতে মুখ ঢাকল মুম্বাই,আজ সারাদিনে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাসও (দেখুন ভিডিও)
মুম্বাইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে আজ সারাদিনে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আগামী ৩-৪ ঘন্টার মধ্যে মুম্বাই, থানে, রায়গড় জেলাগুলির বিচ্ছিন্ন জায়গায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে
সকাল থেকে মুখভার মুম্বাইয়ের আকাশের। কাল থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে বিভিন্ন অঞ্চলে। ইতিমধ্যেই ভারতীয় আবহাওয়া দফতর (IMD) আগামী দুই-তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এর প্রভাবে মধ্য়, পশ্চিম ও দক্ষিণ ভারতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এদিকে মুম্বাইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে আজ সারাদিনে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি আগামী ৩-৪ ঘন্টার মধ্যে মুম্বাই, থানে, রায়গড় জেলাগুলির বিচ্ছিন্ন জায়গায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Mumbai Shocker: বিয়েতে রাজি না হওয়ায় সঙ্গীকে গলা কেটে খুন, গ্রেফতার লিভ ইন পার্টনার
Weather Forecast Of Bengal: আগামী ১৮ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঢুকবে বর্ষা, পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement