Maharashtra Fire: সোলাপুরের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত আট, ঘটনায় আহত দমকল কর্মীরাও
গতকাল মহারাষ্টের সোলাপুরের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন নিহত হয়েছেন।রবিবার ভোর সাড়ে ৩টায় ভয়াবহ আগুন লাগে সোলাপুরের আক্কালকোট রোডে অবস্থিত র একটি গামছা তৈরির ইউনিটে।আগুন নিয়ন্ত্রণে আনতে সোলাপুরের বিভিন্ন স্থান থেকে একাধিক দমকলের গাড়ি পাঠানো হয়। তাদের প্রচেষ্টা সত্ত্বেও আগুন জ্বলতে থাকে প্রায় সন্ধ্যা পর্যন্ত। প্রায় ১৭ ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার অভিযানে দমকল কর্মীরাও আহত হয়েছেন বলে জানিয়েছেন দমকল কর্মকর্তা রাকেশ সালুঙ্কে (Fire Officer Rakesh Salunke)। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে সন্দেহ করা হলেও আরও তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর মহারাষ্ট্রের আগুন লাগার ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন কারখানার মালিক এবং এক শ্রমিকের পরিবারের সদস্যসহ মোট আটজন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালের মর্গের বাইরে ভিড়-হাহাকার, পুলিশি ঘেরাটোপ অব্যাহত
T20 Mumbai 2025 Final Live Streaming: মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস বনাম সোবো মুম্বই ফ্যালকনস, টি২০ মুম্বই ২০২৫ ফাইনাল লাইভ স্ট্রিমিং
Advertisement
Advertisement