Maharashtra Day: আজ মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস, মহারাষ্ট্রবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Maharashtra day (Photo Credit: X@sahanasystem)

আজ মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবস।  বোম্বে ডিভিশন আলাদা হয়ে ১৯৬০ সালের এই দিনেই পৃথক রাজ্য হিসেবে স্বীকৃতি পায় মহারাষ্ট্র। রাজ্যের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি এক্স হ্যান্ডেলে-র একটি পোস্টে লেখেন- ভারতের উন্নয়নে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মহারাষ্ট্রের জনগণকে মহারাষ্ট্র দিবসের শুভেচ্ছা। যখন আমরা মহারাষ্ট্রের কথা ভাবি, তখন যা মনে আসে তা হল এই ভূমির গৌরবময় ইতিহাস এবং এর জনগণের সাহস।এই রাজ্য অগ্রগতির একটি শক্তিশালী স্তম্ভ এবং একই সাথে আমাদের শিকড়ের সাথেও নিবিড়ভাবে জড়িত। রাজ্যের অগ্রগতির জন্য আমার শুভকামনা।

মহারাষ্ট্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-

রাজ্য জুড়ে একটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় মহারাষ্ট্র দিবস। আজকের দিন  সরকারি অফিস, স্কুল এবং প্রতিষ্ঠানগুলি মহারাষ্ট্রের সাংস্কৃতিক প্রাণবন্ততা এবং ইতিহাসকে প্রতিফলিত করে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করে।

মহারাষ্ট্র দিবসে পতাকা উত্তোলন করলেন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement