Congress: দলবিরোধী কার্যকলাপের জন্য মহারাষ্ট্রের দুই শীর্ষ নেতাকে সাসপেন্ড করল কংগ্রেস

Photo Credits: PTI

দলে থেকে দলের বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করার অভিযোগে দুই নেতাকে সাসপেন্ড করল মহারাষ্ট্র কংগ্রেস। জানা যাচ্ছে, বিজয় দেবতালে (Vijay Devtale) এবং নেত্রী আশাওয়ারি দেবতালেকে (Asawari Devtale) ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। সূত্রের খবর, দুই নেতাই লোকসভা নির্বাচনের প্রচারের সময় নিজের এলাকা  চন্দ্রপুর জেলায় দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করে বসেন। যা নিয়ে প্রথমে দুজনকে সাবধান করা হয়। তারপরেই বৃহস্পতিবার বিজয় ও আশাওয়ারির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেয় মহারাষ্ট্র কংগ্রেস।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement