Maharashtra: ভরদুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাস, পথের বলি ৭, আহত বহু যাত্রী

পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের দ্রুত উদ্ধার করে গোন্দিয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

Maharashtra Bus Accident (Photo Credits: ANI)

ভরদুপুরে মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা (Maharashtra Bus Accident)। গোন্দিয়া জেলার বিন্দ্রাভানা টোলা গ্রামের কাছে রাজ্য পরিবহন বাস উলটে ঘটল অঘটন। দুর্ঘটনায় ৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। জানা যাচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। যাত্রী বোঝাই বাস উলটে যেতেই হৈচৈ কাণ্ড বেঁধে যায় এলাকায়। ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হল পুলিশ। পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের দ্রুত উদ্ধার করে গোন্দিয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহগুলো পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

যাত্রী বোঝাই বাস উলটে ভয়াবহ দুর্ঘটনা... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement