Mahakumbh Bumper Sale: মহাকুম্ভ মেলায় দেদার বেচাকেনা, মকর সংক্রান্তিতে ২৮ লক্ষ টাকার রেকর্ড বিক্রি
১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন ছিল মহাকুম্ভের প্রথম অমৃত স্নানের ক্ষণ। এদিন ৪.৮৫ লক্ষ মানুষ 'এক জেলা-এক পণ্য' প্রদর্শনী পরিদর্শন করেছিলেন।
মহাকুম্ভের মেলা যেন আস্ত জনসমুদ্র। আর হবে নাই বা কেন। ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভের শুভযোগ। ১২টা পূর্ণকুম্ভের পর আসে একটা মহাকুম্ভ। আর তা আয়োজিত হয় প্রয়াগরাজেই (Prayagraj)। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর, ২০২৫ সালের মহাকুম্ভে ৪৫-৫০ কোটি মানুষ ভিড় করবেন। এই সময়কালে কুম্ভমেলায় চলছে দেদার কেনাকাটা। কুম্ভমেলা এলাকায় আয়োজিত ‘এক জেলা-এক পণ্য’ প্রদর্শনীতে মকর সংক্রান্তির দিন ২৮ লক্ষ টাকার রেকর্ড বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন ছিল মহাকুম্ভের প্রথম অমৃত স্নানের ক্ষণ। এদিন ৪.৮৫ লক্ষ মানুষ 'এক জেলা-এক পণ্য' প্রদর্শনী পরিদর্শন করেছিলেন। ৭৫টি জেলা থেকে আসা হস্তশিল্প পণ্য দেখতে এবং কিনতে প্রতিদিন এক লক্ষেরও বেশি মানুষ এখানে আসছেন।
মহাকুম্ভে 'এক জেলা-এক পণ্য' প্রদর্শনী, রেকর্ড বিক্রিঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement