Madhya Pradesh Weather Alert: মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস; ভোপাল,গোয়ালিয়র,ইন্দোর এবং উজ্জয়িনীর মতো ১৭টি জেলায় হলুদ সতর্কতা জারি

গত কয়েকদিনে বৃষ্টিতে মুখ ঢেকেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ এর বিভিন্ন জেলা জুড়ে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।মধ্যপ্রদেশের পূর্বাঞ্চলে আজ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। জবলপুর, সাগর, রেওয়া এবং শাহদোল বিভাগের ১৭টি জেলায় অতি ভারী ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে গোয়ালিয়র-চম্বল বিভাগের ৪টি জেলা ভোপাল, গোয়ালিয়র, ইন্দোর এবং উজ্জয়িন সহ বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে এক আবহাবিদ জানান , মধ্যপ্রদেশ রাজ্যজুড়ে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয়।যার ফলে আগামী ৪ দিন রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আগামী শনিবার ও রবিবার (৫ ও ৬ জুলাই)তে মধ্যপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement