Madhya Pradesh: এক বছরের মধ্যে ধসে পড়েছে মোদী সরকারের উন্নয়ন, মধ্যেপ্রদেশে ভেঙে পড়ল বিমানবন্দরের নতুন পাঁচিল
গত বছর ২১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রেওয়া বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন। ৩০০ কোটি টাকা ব্যয়ে করে নির্মিত হয়েছিল এই বিমানবন্দর।
এক বছরের মধ্যেই ধসে পড়েছে মোদী সরকারের উন্নয়ন। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রেওয়া শহরে অবস্থিত নবনির্মিত রেওয়া বিমানবন্দরের সীমানা প্রাচীর ভসে পড়ল। শনিবার ভারী ঝড়বৃষ্টির মধ্যে ধসে পড়েছে পাঁচিলের একটা বড় অংশ। সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপরেই কংগ্রেস (Congress) এবং আপ (AAP) একসঙ্গে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনায় কোমর বেঁধেছ। কারণ গত বছর ২১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রেওয়া বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন। ৩০০ কোটি টাকা ব্যয়ে করে নির্মিত হয়েছিল এই বিমানবন্দর। যার সীমানা প্রাচীর বর্ষার প্রথম ভারী বৃষ্টি সহ্য করতে ব্যর্থ হয়েছে। দুই বিরোধী দলই বিমানবন্দর নির্মাণ ঘিরে বিজেপির বিরুদ্ধে দুর্নীতিরর অভিযোগ তুলেছে।
এক বছরের মধ্যে ধসে পড়ল নবনির্মিত বিমানবন্দরের পাঁচিল
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Advertisement
Advertisement
Advertisement