Ludhiana: মোটা টাকার ঋণ মেটাতে না পারায় বিষ খেয়ে আত্মঘাতী লুধিয়ানার দম্পতি, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
আর্থিক সমস্যায় জেরবার হয়ে আত্মঘাতী হল এক দম্পতি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়।
আর্থিক সমস্যায় জেরবার হয়ে আত্মঘাতী হল এক দম্পতি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায় (Ludhiana)। জানা যাচ্ছে, কয়েকবছর আগে একটি প্রাইভেট ব্যাঙ্ক থেকে ব্যবসার কারণে ২ কোটি ৩৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন এক পঞ্চাশোর্ধ দম্পতি। ঋণ নেওয়ার পর এখনও পর্যন্ত ৫৫টি ইএমআই পরিশোধ করে ফেলেছিলেন তাঁরা। কিন্তু চলতি মাসে কোনও কারণে তাঁরা একটি ইনস্টলমেন্টের টাকা দিতে পারেননি। যার ফলে সমস্যায় পড়েন তাঁরা। বিগত কয়েকদিনে ২০০টির বেশি ফোন কল এবং বাড়ি এসে হুমকি দিত ব্যাঙ্ককর্মীরা। যার ফলে মানসিক অবসাদের কারণে বিষ খেয়ে আত্মঘাতী হন জসবীর সিং এবং তাঁর স্ত্রী কুলদীপ কৌর। ইতিমধ্যেই দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্তও শুরু করেছে তদন্তকারীরা।
দেখুন পুলিশ আধিকারিকের বক্তব্য
Advertisement
সম্পর্কিত খবর
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Ludhiana Murder Case: প্রথম বিয়ের কথা লুকিয়ে দ্বিতীয় বার বিবাহ বন্ধনে আবদ্ধ, সব জানাজানি হতেই স্ত্রীকে খুন স্বামীর
Government Declares National Holiday On Eid? ভারতে ঈদুল আজহা কি জাতীয় ছুটি? বকরি ঈদে বন্ধ থাকবে ব্যাঙ্ক, অফিস, স্কুল, কলেজ? জানুন
Gold Heist In Canara Bank: ব্যাঙ্কে টাকা, সোনা রেখেছেন, সাবধান! 'কালো যাদু' করে কানারা ব্যাঙ্কে ডাকাতি, ৫৩.২৬ কোটি টাকার ভরি ভরি সোনা, গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা
Advertisement
Advertisement
Advertisement