LPG Cylinder Price Cut: ৮৩.৫০ টাকা কমল গ্যাসের দাম! ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১৭৭৩ টাকা
বাণিজ্যিক এলপিজির দাম সংশোধন করেছে তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে
মাসের শুরুতে গ্যাসের দাম নিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ঘোষিত হল নতুন দাম। প্রতি মাসের প্রথম দিন থেকে বাণিজ্যিক ও ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করা হয়। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজির দাম সংশোধন করেছে তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। নয়াদিল্লিতে এলপিজির দাম কমে হয়েছে ১৯ কিলোগ্রামের সিলিন্ডারের দাম ১,৭৭৩ টাকা। অর্থাৎ ৮৩.৫০ টাকা কমেছে বাণিজ্যিক এলপিজি নামে গ্যাসের দাম। মুম্বইয়ে ১ জুন থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১৭২৫ টাকা এবং কলকাতায় দাম পড়বে ১,৮৭৫ টাকা এবং চেন্নাইয়ে ১,৯৩৭ টাকা। আগের মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম ১৭২ টাকা কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রেও ঘরোয়া গ্যাসের দাম অপরিবর্তিত।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Gold Price Today: ক্রেতাদের জন্য সুখবর, সপ্তাহের শুরুতে কমল সোনার দাম
Gold Price Today: মঙ্গলে ক্রেতাদের গালে চওড়া হাসি ফোটাল সোনার দাম, জেনে নিন আজ গয়না কিনলে কত সাশ্রয় হবে
Gas Cylinder Exploded: স্কুলের ক্যান্টিনে আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আতঙ্কে ছোটাছুটি পড়ুয়াদের
Advertisement
Advertisement