Accident In Karnataka:মর্মান্তিক, হাসপাতালে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
দ্রুত গতিতে এসে মাধবীকে পিছন থেকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধবীর।
নয়াদিল্লিঃ কর্নাটকে (Karnataka) ভয়াবহ দুর্ঘটনা। লরির ধাক্কায় মৃত্যু ৪৪ বছরের এক মহিলার। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে মেঙ্গালুরুর কুলুরের কাছে জাতীয় সড়কে। এই ঘটনায় লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতার নাম মাধবী। সুরতকল কুলাইয়ের বাসিন্দা। মেঙ্গালুরুর কুন্টিকানার একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন তিনি। এদিন স্কুটারে চেপে সেখানেই যাচ্ছিলেন পথে স্কুটারের চাকা রাস্তার বড় গর্তে আটকে যায়। উল্টো দিকের রাস্তায় ছিটকে পড়েন মাধবী। সেই সময়ই অপর প্রান্ত থেকে আসছিল লরিটি। দ্রুত গতিতে এসে মাধবীকে পিছন থেকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মাধবীর।
মর্মান্তিক, হাসপাতালে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু স্বাস্থ্যকর্মীর
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement