Lok Sabha Election Results 2024: উত্তরপ্রদেশে উলটপুরাণ! কনৌজে এগিয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব

ভোটের ফল প্রকাশের আগেই বড় অভিযোগ তুলেছিলেন তিনি। বিরোধী দলের কর্মীদের গৃহবন্দি করে রাখা হচ্ছে, বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার দাবী তোলেন অখিলেশ।

Photo Credits: FB

নয়াদিল্লিঃ দেশজুড়ে চলছে মহারণ। ভোট গণনার ( Lok Sabha Election Results 2024) ৫ ঘণ্টা অতিক্রান্ত। যদিও ট্রেন্ড দেখে এখনই সবটা স্পষ্ট নয়। কে হাসবে শেষ হাসি তা দেখার জন্য ধৈর্য ধরে বসতে হবে আরো কিছুক্ষণ। ট্রেন্ড বলছে, কনৌজ লোকসভা কেন্দ্রে ৬৪,৫১১ ভোটে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। ভোটের ফল প্রকাশের আগেই বড় অভিযোগ তুলেছিলেন তিনি। বিরোধী দলের কর্মীদের গৃহবন্দি করে রাখা হচ্ছে, বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার দাবী তোলেন অখিলেশ। সমাজমাধ্যম এক্স-এ তিনি লেখেন, "রাজনৈতিক দল যখন শান্তিপূর্ণভাবে কাজ করছে, তখন প্রশাসনের উচিত নয় এমন কোনও অনৈতিক কাজ করার, যা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করে।"

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement