Lok Sabha Election 2024 Results: আমেঠিতে স্মৃতি ইরানিকে পিছনে ফেলতেই 'কিশোরী ভাইয়া' বলে পোস্ট প্রিয়াঙ্কা গান্ধীর, আবেগপ্লুত সোনিয়া-কন্যা
আমেঠিতে (Amethi) বিজেপি প্রার্থী স্মৃতি ইরানিকে (Smriti Irani) পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন কংগ্রেসের কিশোরীলাল শর্মা। কংগ্রেস প্রার্থী এই মুহূর্তে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে আমেঠি থেকে। গতবার আমেঠি থেকে রাহুল গান্ধী পরাজিত হন। ফলে এই প্রথম আমেঠি আসন থেকে গান্ধী পরিবারের পরিবর্তে অন্য কেউ লড়াইয়ের ময়দানে ছিলেন। আমেঠিতে কংগ্রেস প্রার্থী স্মৃতি ইরানিকে ১ লক্ষের বেশি ভোটে পিছনে ফেলতেই কার্যত আবেগপ্লুত হয়ে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে 'কিশোরী ভাইয়া' বলে পোস্ট করেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস নেত্রী বলেন, আমেঠিতে যখন কিশোরীলাল শর্মার দাঁড়ানোর কথা হয়, তখন থেকেই তিনি জানতেন, কংগ্রেস এবার জিতবে আমেঠিতে। স্মৃতি ইরানিকে পিছনে ফেলে কিশোরীলাল শর্মা এগিয়ে যেতেই প্রিয়াঙ্কা গান্ধী আমেঠির প্রত্যেক মানুষকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: Lok Sabha Election 2024 Results: রায়বেরিলি আসনে ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে গেলেন রাহুল গান্ধী
দেখুন প্রিয়াঙ্কা গান্ধীর পোস্ট...