Landslide At Vaishno Devi Temple: অতিবৃষ্টিতে বৈষ্ণো দেবী মন্দিরের পথে ধসে বন্ধ হিমকোটি পথ, কুয়াশায় থমকাল হেলিকপ্টার পরিষেবাও
তীব্র বৃষ্টিতে ধস নামল জম্মুর ত্রিকুট পর্বতের হিমকোটি রুটে। বন্ধ করে দেওয়া হল মা বৈষ্ণো দেবীর মন্দিরের নতুন যাত্রাপথ (Mata Vaishno Devi track)। পাশাপাশি, কুয়াশার কারণে টানা ছ’দিন ধরে বন্ধ রয়েছে হেলিকপ্টার পরিষেবাও। মঙ্গলবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার হিমকোটি অঞ্চলে মাটি ও পাথর ধসে পড়ে যাত্রাপথ বন্ধ হয়ে যায়। ব্যাটারিচালিত গাড়িও চালু নেই এই রুটে। মাটি সরাতে কাজ করছেন কর্মীরা, লাগানো হয়েছে যন্ত্র। তবে বৈষ্ণোদেবী মন্দির (Vaishno Devi Temple)এর পুরনো ঐতিহ্যবাহী পথ এখনও সচল রয়েছে এবং তীর্থযাত্রীরা সেই রাস্তাই ব্যবহার করছেন।
গত কয়েকদিন ধরে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, কাটরা থেকে সাঞ্জি ছাত পর্যন্ত হেলিকপ্টার চলাচলও বন্ধ। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক হলে ফের চালু হবে পরিষেবা।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement