Lal Krishna Advani Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রবীণ বিজেপি নেতা লাল কৃষ্ণ আডবাণী

সূত্রের খবর, ৯৬ বছরের এই নেতাকে ইউরোলজি (Urology)বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি বেসরকারি ওয়ার্ডে রাখা হয়েছিল। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে AIIMS কর্তৃপক্ষ।

Photo ANI

নয়াদিল্লিঃ গুরুতর অসুস্থ হয়ে বুধবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (AIIMS )-এ ভর্তি হন প্রবীণ বিজেপি নেতা লাল কৃষ্ণ আডবাণী (Lal Krishna Advani )। সূত্রের খবর, ৯৬ বছরের এই নেতাকে ইউরোলজি (Urology)বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে একটি বেসরকারি ওয়ার্ডে রাখা হয়েছিল। তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে AIIMS কর্তৃপক্ষ। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল বলে জানানো হয়। এখন সম্পূর্ণ সুস্থ তিনি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স থেকে ছাড়া পেলেন কে এল আডবাণী। AIIMS-এর এক কর্মকর্তা বলেছেন, "লাল কৃষ্ণ আডবাণীকে বার্ধক্যজনিত সমস্যার জন্য ভর্তি করা হয়েছিল। এখন তিনি সুস্থ আছেন তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।"

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement