Ladakh: গরম বাড়ছে গোটা বিশ্বে, লাদাখে গলতে শুরু করেছে হিমবাহ, দেখুন ভিডিয়ো

তাপমাত্রা বৃদ্ধির তালিকা থেকে বাদ নেই লাদাখও। জম্মু কাশ্মীরের লাদাখে তাপমাত্রা বৃদ্ধির কারণে গলতে শুরু করেছে হিমবাহ।

নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে বদলাচ্ছে আবহাওয়া (Weather)। বাড়ছে তাপমাত্রা (Temperature)। আর এই তাপমাত্রা বৃদ্ধির তালিকা থেকে বাদ নেই লাদাখও। জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) লাদাখে (Ladakh)তাপমাত্রা বৃদ্ধির কারণে গলতে শুরু করেছে হিমবাহ (Glacier), এমনটাই সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর। এই বিষয়ে আইএমডি ডিরেক্টর সোনম লোটাস বলেছেন, "তাপমাত্রার তীব্র বৃদ্ধি, তাও আবার লাদাখে, সত্যিই উদ্বেগের বিষয়। হিমবাহ আমাদের প্রাকৃতিক সম্পদ এবং খুবই মূল্যবান। আমরা এই হিমবাহ থেকে জল পাই। তাপমাত্রা এভাবে বাড়তে থাকতে আরও হিমাবাহ গলতে থাকবে। যা বড়ই উদ্বেগের বিষয়। প্রকৃতিকে ঠেকানো কার্যত অসম্ভব। মানুষকে সচেতন হতে হবে।"

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement