Kulgam Encounter: অমরনাথ যাত্রা শুরুর দিনেই উত্তপ্ত কাশ্মীর, কুলগামে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি

আজ থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2022)। তার মধ্যেই ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। বুধবার জম্মু কাশ্মীরের কুলগামে (Kulgam) সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। যার জেরে প্রথমে এক জঙ্গির (Terrorists) নিহত হয়। পরে আরও এক জঙ্গিকে নিকেশ করে বাহিনী। এনিয়ে মোট ২ জন জঙ্গি নিকেশ হল। গোটা এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি। অমরনাথ যাত্রা উপলক্ষে এমনিতেই কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে কশ্মীর উপত্যকাকে। রাজ্য ও জাতীয় সড়কগুলিতে চলছে নাকা তল্লাশি। সন্দেহজনক গতিবিধি দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ।

ANI-র টুইট:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement