Kulgam Encounter: সোমবার সকাল থেকে চলা সন্ত্রাসবাদী অভিযানে সাফল্য, কুলগামে গুলির লড়াইয়ে নিহত দুই জঙ্গি; শহীদ দুই সেনা জওয়ান

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানে আবারও সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। তবে, দুঃখের বিষয় হল - গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন দু'জন সেনা জওয়ান। নিহত দুই জওয়ানের নাম - সুবেদার পি গৌর ও ল্যান্সনায়েক নরেন্দ্র সিন্ধু। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে। গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রেখেছে সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী।

সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে সাফল্যঃ-

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কুলগাম জেলার গুড্ডের বনাঞ্চলে সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পাওয়া যায়। সেই খবর পাওয়ার পর সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন জঙ্গিরা প্রথমে গুলি চালায়। সুরক্ষা বাহিনীও যোগ্য জবাব ফিরিয়ে দেয়, এনকাউন্টারে মোট দুই জঙ্গির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।

এনকাউন্টারে শহীদ দুই সেনাঃ-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement