'Know Your Army Festival': ভারতীয় সেনাকে আরও কাছ থেকে জানতে শুরু 'নো ইওর আর্মি' ফেস্টিভ্যাল, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (দেখুন ভিডিও)
সংবাদ সংস্থা এএনআই এই উৎসবে মুখ্যমন্ত্রী যোগীর একটি ভিডিওও শেয়ার করেছে, যেখানে যোগীকে বন্দুক হাতে দেখা যাচ্ছে। এছাড়া উৎসবে উপস্থিত শিশুদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে মুখ্যমন্ত্রীকে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ থেকে তিনদিনের 'নো ইওর আর্মি ফেস্টিভ্যাল' এর উদ্বোধন করলেন। সংবাদ সংস্থা এএনআই এই উৎসবে মুখ্যমন্ত্রী যোগীর একটি ভিডিওও শেয়ার করেছে, যেখানে যোগীকে বন্দুক হাতে দেখা যাচ্ছে। এছাড়া উৎসবে উপস্থিত শিশুদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে মুখ্যমন্ত্রীকে।লখনউ সেনানিবাসের সূর্য খেল ময়দানে ৫ থেকে ৭ জানুয়ারী ভারতীয় সেনাবাহিনীর সরঞ্জামগুলি প্রদর্শিত হবে।
মুখ্যমন্ত্রী যোগী টুইটারে লিখেছেন, 'আজ থেকে লখনউতে আয়োজিত তিন দিনের 'নো ইওর আর্মি ফেস্টিভ্যাল-২০২৪ '-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের যুবকরা ভারতীয় সেনাবাহিনীকে জানার এবং তাদের বীরত্বের কাহিনীগুলোকে সামনে থেকে দেখার ও জানার সুযোগ পাবে। এই অনুষ্ঠানের জন্য ভারতীয় সেনাবাহিনীকে আন্তরিক অভিনন্দন!