Kerala: 'অন্তর্বাস খুলে প্রবেশ করতে হবে পরীক্ষার হলে', কেরলে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর

Representational Image (Photo Credits: PTI)

পরীক্ষার হলে প্রবেশ করতে হলে অন্তর্বাস খুলে রাখতে হবে বাইরে। অন্তর্বাস খুললে তবেই পরীক্ষার হলে প্রবেশ করা যাবে। এমনই নির্দেশ দেওয়া হয় কেরলের (Kerala) কোল্লামের (Kollam) একটি পরীক্ষার হলে। যা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়।  ১৮ জুলাই ছিল নিট-এর পরীক্ষা।  কোল্লামে এক ছাত্রী পরীক্ষার হলে প্রবেশের সময় তাঁকে অন্তর্বাস খুলতে হবে বলে জানানো হয়। এরপরই ওই ছাত্রী পুলিশের দ্বারস্থ হন।  ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় নির্দেশ জারি করা ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement