Kerala Court: নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবাকে ১৪১ বছরের জেলের শাস্তি

নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণে অভিযুক্তকে মোট ১৪১ বছরের জেলের সাজা দিল আদালত। তার অপরাধের ভয়াবহতার বিভিন্ন দিকের সাজা আলাদা আলাদা করে মোট ১৪১ বছরের কারাদণ্ড দিল কেরলের আদালত।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

বছরের পর বছর ধরে নিজের নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণে অভিযুক্তকে মোট ১৪১ বছরের জেলের সাজা দিল আদালত। তার অপরাধের ভয়াবহতার বিভিন্ন দিকের সাজা আলাদা আলাদা করে মোট ১৪১ বছরের কারাদণ্ড দিল কেরলের আদালত। নাবালিকার পরিচয় গোপনীয়তার জন্য অপরাধীর নাম জানানো হয়নি। মেয়েটির মা বাড়ি থেকে অন্য কোথাও গেলেই সেই সুযোগে ২০১৭ সাল থেকে নাবালিকাকে ধর্ষণ করত সেই ব্যক্তি। মা-কে বলে দিলে মেরে ফেলার ভয় দেখানোয় মেয়েটি কাউকে কিছু বলেনি। কিন্তু একদিন শরীর খারাপ হলে সে সত্যিটি বলে ফেলে। এরপর পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশী তদন্তের পর দোষী সাব্যস্ত হলে আদালত তাকে ১৪১ বছরের কারাদণ্ড দেয়। তবে মোট ৪১ বছর জেল খাটলেই তার শাস্তির মেয়াদ পূর্ণ হবে। পাশাপাশি দোষীকে ৭ লক্ষ ৮৫ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণও দিতে হবে।

ধর্ষণের সাজা ১৪১ বছরের জেল

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement