Kedarnath Temple Closed Video: বন্ধ হল কেদারনাথের দরজা, শীতকালীন আবাস উখিমঠের পথে রওনা দিলেন কেদারনাথ (দেখুন ভিডিও)

মুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ শীতের ছ’ মাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই সময়ে অপেক্ষাকৃত নিচু জায়গায় নেমে আসেন অধিষ্ঠিত দেবদেবীরা।

Kedarnath Temple Closed Photo Credit: Twitter@shubhamtorres09

রীতি মেনেই ভাইফোঁটার দিন ভোরে দরজা বন্ধ হল কেদারনাথের। শীতকালীন আবাস উখিমঠের পথে রওনা দিয়েছেন কেদারনাথ।চারধামের জন্য খ্যাত উত্তরাখণ্ডের গাড়োয়াল। সেই চারধাম, অর্থাৎ যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ শীতের ছ’ মাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই সময়ে অপেক্ষাকৃত নিচু জায়গায় নেমে আসেন অধিষ্ঠিত দেবদেবীরা।আজ সকাল সাড়ে ৮টায় কেদারনাথ ধামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় কেদারনাথের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement