Kedarnath Temple: ৬ মাস পর খুলল কেদারনাথ মন্দিরের দরজা
তীব্র শীতের ঝঞ্ঝা কাটিয়ে কেদারনাথ মন্দিরের দরজা খুলল। রীতি মেনে আজ, শুক্রবার সকাল ৭টায় খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা।
Char Dham Yatra 2025: তীব্র শীতের ঝঞ্ঝা কাটিয়ে গরম পড়তেই উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরের দরজা খুলল। রীতি মেনে আজ, শুক্রবার সকাল ৭টায় খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা। কড়া নিরাপত্তার মধ্যে হল পবিত্র মন্দির খোলার যাবতীয় রীতি-নীতি। শীতে তুষারপাত, বরফ ঝড়ের কারণে ৩ নভেম্বর বন্ধ হয়েছিল কেদারনাথ মন্দিরের দরজা। শীতের মরসুমে মন্দিরের দেবতাকে উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে এনে রাখা হয়। গতকাল, বৃহস্পতিবার মন্দিরের দেবতাকে কেদারনাথে আনা হয়েছিল। গত ৩০ এপ্রিল থেকে উত্তরাখণ্ডের সোনপ্রয়াগে শ্রী কেদারনাথ ধাম যাত্রা শুরু হয়েছে। চালু হয়েছে হেলিকপ্টার পরিষেবাও। প্রতিদিন ২০-৩০ বা কপ্টার আসবে কেদারনাথে।
প্রসঙ্গত, গত বুধবার অক্ষয় তৃতীয়ায় গঙ্গোত্রী, যুমোনত্রী ধামের দরজা খোলা হয়েছে।
খোলা হল কেদরনাথ মন্দিরের দরজা
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement