Kashmiri Man Saves Tourist Life Amid Pahalgam Attack: চারদিক থেকে গুলি ছুটে আসছে, আহত কিশোরকে বাঁচাতে পিঠে চাপিয়ে দৌঁড়লেন কাশ্মীরের এই ব্যক্তি, দেখুন

Kashmiri Mna Saves Boy's Life (Photo Credit: X/Screengrab)

এক আহত কিশোরকে পিঠে নিয়ে ছুটে যাচ্ছেন এক ব্যক্তি। ওই কিশোরের গালে রক্ত, চোখ, মুখে যখন আতঙ্ক, সেই সময় তাকে পিঠে নিয়ে ছুটে চলেন এক কাশ্মিরী। তীব্র গোলাগুলির মাঝে ওই কিশোরকে পিঠে চাপিয়ে নিয়ে পাহাড় ভেঙে, পাথুরে পথ ডিঙিয়ে ওই কাশ্মীরের (Jammu And Kashmir) বাসিন্দাকে ছুটে যেতে দেখা যায়। পহেলগামের বৈসরণের জঙ্গল থেকে কোনওভাবে গুলি ছুটে এসে যাতে ওই কিশোরের শরীর বিদ্ধ করতে না পারে, তার জন্য ওই ব্যক্তিকে ছুটে যেতে দেখা যায়। চোখ, মুখে উদ্বেগ নিয়ে তিনি ওই কিশোরের প্রাণ বাঁচান। ২২ এপ্রিল যখন জঙ্গিরা পহেলগামের (Pahalgam Terrorist Attack) বৈসরণ ভ্যালিতে হামলা চালায়, সেই সময় পরপর ২৬ জনের প্রাণ যায়। নাম, পরিচয় জিজ্ঞেস করে পর্যটকদের গুলি মারতে শুরু করে জঙ্গিরা। পাকিস্তানি জঙ্গিদের হাত থেকে রক্ষা করে ওই কিশোরকে পিঠে চাপিয়ে নিয়ে দৌঁড়তে শুরু করেন কাশ্মীরের ওই বাসিন্দা।

আরও পড়ুন: Pakistan Closes Airspace For Indian Planes: সিন্ধুর জলে ঘাটতি হলে 'যুদ্ধ', হুমকি দিয়ে ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করল পাকিস্তান

দেখুন কীভাবে ওই কিশোরের প্রাণ বাঁচালেন কাশ্মীরি...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement