Pakistan Closes Airspace For Indian Planes: সিন্ধুর জলে ঘাটতি হলে 'যুদ্ধ', হুমকি দিয়ে ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করল পাকিস্তান

ভারতের সঙ্গে সমস্ত ধরনের ব্যবসাও পাকিস্তান বন্ধ করল বলে জানানো হয়েছে। এমনকী পাকিস্তানের আকাশ পথ (Pakistani Air Space) বা সড়ক পথ ব্যবহার করে ভারতে যে সমস্ত দেশের জিনিসপত্র ঢুকত, সেই রাস্তাও বন্ধ করা হয়েছে বলে খবর। সিন্ধু জলচুক্তি স্থগিত ঘোষণা করতেই এবার আকাশ পথ পাকিস্তান বন্ধ করল বলে খবর।

Pakistan Closes Airspace For Indian Planes: সিন্ধুর জলে ঘাটতি হলে 'যুদ্ধ', হুমকি দিয়ে ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করল পাকিস্তান
Shehbaz Sharif (Photo Credit: Instagram)

দিল্লি, ২৪ এপ্রিল: ভারতের (India) কোনও বিমান পাকিস্তানি (Pakistan) আকাশসীমা দিয়ে উড়তে পারবে না। ভারতীয় সংস্থার কোনও বিমান এবার থেকে আর ব্যবহার করতে পারবে না পাকিস্তানের আকাশ পথে। বুধবার রাতে দিল্লিতে উচ্চ বৈঠকের পর পাকিস্তানের উপর কূটনৈতিক স্ট্রাইক শুরু করে দিল্লি। যার জেরে সিন্ধু জল চুক্তি স্থগিত থেকে শুরু করে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ, একের পর এক পদক্ষেপ করা হয়। যা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হতে শুরু করলে, ভারতীয় বিমানের জন্য পাকিস্তান নিজেদের আকাশ সীমা বন্ধ করল বলে খবর।

এসবের পাশাপাশি ভারতের সঙ্গে সমস্ত ধরনের ব্যবসাও পাকিস্তান বন্ধ করল বলে জানানো হয়েছে। এমনকী পাকিস্তানের আকাশ পথ (Pakistani Air Space) বা সড়ক পথ ব্যবহার করে ভারতে যে সমস্ত দেশের জিনিসপত্র ঢুকত, সেই রাস্তাও বন্ধ করা হয়েছে বলে খবর। সিন্ধু জলচুক্তি স্থগিত ঘোষণা করতেই এবার আকাশ পথ পাকিস্তান বন্ধ করল বলে খবর।

আরও পড়ুন: After Pahalgam Attack, Pakistan HC Celebrates With Cake? পহেলগাম হামলার পর পাকিস্তান হাইকমিশনে কেক নিয়ে প্রবেশ এক ব্যক্তির, দেখুন ভাইরাল ভিডিয়ো

শুধু তাই নয়, সিন্ধু জলচুক্তি স্থগিতের জেরে যদি জল প্রবেশে কোনও ধরনের বাধা সৃষ্টি হয়, তাহলে তা 'যুদ্ধ' হিসেবেই দেখা হবে বলে জানিয়েছে শেহবাজ শরিফ সরকার।

এসবের পাশাপাশি ভারতের কোনও আধিকারিক যদি সে দেশের হাই কমিশনে থাকেন, তাহলে ৩০ এপ্রিলের মধ্যে তাঁদের পাক সীমান্ত পার করতে হবে।

এদিকে বুধবার দিল্লির (Delhi) তরফে স্পষ্ট জানানো হয়, পাকিস্তানি কোনও নাগরিক ভারতে থাকতে পারবেন না। ভারতের নাগরিকরাও আর পাকিস্তানে যাবেন না। সেই সঙ্গে তিন বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয় দিল্লির তরফে। স্থগিত করা হয় সিন্ধু জল চুক্তি এবং বন্ধ করা হয় আটারি-ওয়াঘা সীমান্ত। পহেলগামে  নারকীয় হত্যালীলা (Pahalgam Terrorist Attack) চালানো হয়েছে, তার ফলে কোনওভাবেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে না বলে জানানো হয় দিল্লির তরফে।

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).