Karnataka: মায়ের এফআইআর নিতে অস্বীকার, থানার মধ্যেই পুলিশের গাড়িতে আগুন ধরালেন ক্ষুব্ধ যুবক

পুলিশ সূত্রে খবর, দিন ১৫ আগে ওই যুবক বিধান সৌধের সামনে নিজের বাইকেও আগুন লাগিয়েছিল।

Man Sets Fire on Police Vehicle (Photo Credits: X)

মায়ের অভিযোগ নিতে অস্বীকার পুলিশের। ক্ষুব্ধ ছেলে পেট্রোল ঢেলে আগুল ধরিয়ে দিল পুলিশের গাড়িতে। কর্ণাটকের (Karnataka) চিত্রদুর্গায় এক যুবকের বিরুদ্ধে থানায় পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিতেই সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। অভিযুক্ত যুবক পৃথ্বীরাজকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি, গাড়ি ভাঙচুর এবং সরকারী দায়িত্বে বাধা দেওয়ার জন্য একটি মামলা দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, দিন ১৫ আগে ওই যুবক  বিধান সৌধের সামনে নিজের বাইকেও আগুন লাগিয়েছিল।

পেট্রোল ঢেলে পুলিশের গাড়িতে আগুন লাগাচ্ছেন যুবক... 

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement