Karnataka Car Accident: হাভেরিতে ট্রেলারের সঙ্গে গাড়ির সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত তিনজন যাত্রী; আহতদের ভর্তি করা হল রানেবেন্নুর তালুক হাসপাতালে

কর্ণাটকের হাভেরি জেলায়  একটি গাড়ির সঙ্গে একটি ট্র্যাক্টর-ট্রেলারের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে হাভেরি জেলার রানেবেন্নুর তালুকের কাকোলার কাছে  ৪৮ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ৬৫ বছর বয়সী চামানাসাব কেরিমাত্তিহাল্লি, ৬৫ বছর বয়সী মাবুসাব দোদ্দাগুব্বি এবং ৭০ বছর বয়সী নিঙ্গাম্মা জিগালার। এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন, তাদেরকে রানেবেন্নুর তালুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানেবেন্নুর পুলিশ জানিয়েছে নিহতরা দাভাঙ্গেরে জেলার মালেবেন্নুরের (Malebennur in Davangere district) বাসিন্দা। দিব্বানা অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রানেবেন্নুর গ্রামীণ পুলিশ (Ranebennur Rural Police) ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্তভার হাতে নিয়েছে। 

কর্ণাটকের হাভেরি জেলায় গাড়ি-ট্রেলার সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement