Movie Ticket Price: সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে টিকিটের দাম বেঁধে দিল সরকার, সর্বোচ্চ যত টাকার টিকিট বিক্রি করা যাবে

হিট সিনেমা হলে মাল্টিপ্লেক্সে একটি টিকিটের সর্বোচ্চ দাম অনেক সময় ৪০০-৪৫০ টাকাও ছাড়িয়ে যাচ্ছে। আর এবার সেটাই রুখতে বড় পদক্ষেপ নিল কর্ণাটক সরকার। রাজ্যের আম জনতার কথা মাথায় রেখে কর্ণাটকের হল ও মাল্টিপ্লেক্সগুলিতে সিনেমার টিকিটের সর্বোচ্চ দাম বেঁধে দিল সিদ্দারামাইয়ার সরকার।

Cinema Hall (Photo: IANS)

Movie Ticket Price: সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে (Multiplexes) যাওয়ার সবচেয়ে বড় সমস্যা হল টিকিটের দাম। টিকিটের যা খুশি দামের জন্য অনেকেই এখন মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা এড়িয়ে, ওটিটি-র অপেক্ষায় থাকছেন। হিট সিনেমা হলে মাল্টিপ্লেক্সে একটি টিকিটের সর্বোচ্চ দাম অনেক সময় ৪০০-৪৫০ টাকাও ছাড়িয়ে যাচ্ছে। আর এবার সেটাই রুখতে বড় পদক্ষেপ নিল কর্ণাটক সরকার। রাজ্যের আম জনতার কথা মাথায় রেখে কর্ণাটকের হল ও মাল্টিপ্লেক্সগুলিতে সিনেমার টিকিটের সর্বোচ্চ দাম বেঁধে দিল সিদ্দারামাইয়ার সরকার। এবার থেকে কর্ণাটকের কোনও সিনেমা হল বা মাল্টিপ্লেক্সে একটি টিকিটের সর্বোচ্চ দাম ২০০ টাকা বেঁধে দেওয়া হল। বিনোদন করও এই ২০০ টাকার মধ্যেই ধরা থাকবে। মানে টিকিটের দামের ২০০ টাকার ওপর বিনোদনী কর চাপিয়ে তা বাড়ানো যাবে না। যে কোনও ভাষার সিনেমার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর থাকবে বলে নির্দেশিকায় সাফ জানানো হয়েছে। কর্ণাটক সরকারের এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ।

কর্ণাটকের সিনেমা হলে টিকিটের দামের ওপর সরকারের নির্দেশিকা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement