Karnataka Assembly Election 2023: কর্ণাটক বিধানসভা নির্বাচনে জামানতের অর্থ ১ টাকার মূদ্রায় দিলেন নির্দল প্রার্থী ইয়াঙ্কাপ্পা (দেখুন ভিডিও)

লোকসভা ও বিধানসভা নির্বাচনে জামানতের অর্থের উল্লেখ রিপ্রেজেনটেটিভস অফ পিপলস অ্যাক্ট ১৯৫১ এ উল্লেখ করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সাধারণ শ্রেণির প্রার্থীরা ১০ হাজার টাকা ও এসসি-এসটি প্রার্থীরা ৫ হাজার টাকা জমা দেন।

Yankappa paid his deposit money in one rupee coins Photo Credit: Twitter@ANI

প্রতিটি ভোটের ক্ষেত্রেই লড়াই করার জন্য প্রার্থীদের একটা নির্দিষ্ট পরিমান অর্থ নির্বাচন কমিশনের কাছে জমা রাখতে হয়। তাকে বলা হয় জামানতের অর্থ। লোকসভা ও বিধানসভা নির্বাচনে জামানতের অর্থের উল্লেখ রিপ্রেজেনটেটিভস অফ পিপলস অ্যাক্ট  ১৯৫১ এ উল্লেখ করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সাধারণ শ্রেণির প্রার্থীরা ১০ হাজার টাকা ও এসসি-এসটি প্রার্থীরা ৫ হাজার টাকা জমা দেন।

আগামী ১০ মে কর্ণাটকের বিধানসভা নির্বাচন তার আগেই জামানতের অর্থ জমা দিতে গিয়ে প্রচারে চলে এলেন কর্ণাটকের ইয়াদগির নির্বাচনী এলাকার এক নির্দল প্রার্থী।   নির্দল প্রার্থী ইয়াঙ্কাপ্পা তার  মনোনয়ন দাখিল করার সময় জামানতের অর্থ ১০০০০টাকা  সম্পূর্ণ এক টাকার মূদ্রাতে এ দিয়েছেন। জানা গেছে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার নির্বাচনী এলাকা জুড়ে মানুষের কাছ থেকে এই এক টাকার মুদ্রা সংগ্রহ করেছিলেন। দেখুন সেই ছবি-

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement