Kailash Mansarovar Yatra: পাঁচ বছর পর শুরু হতে চলা কৈলাস মানসরোবর যাত্রার প্রস্তুতি তুঙ্গে
কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, মানস সরোবর যাত্রা নিয়ে পাবলিক নোটিশ জারি হতে চলেছে।
The Kailash Mansarovar Yatra: চিনের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্কের বরফ গলছে। আর এরই মধ্যে দীর্ঘ পাঁচ বছর পর কৈলাস-মাস সরোবর যাত্রা শুরুর প্রক্রিয়া চলছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে, মানস সরোবর যাত্রা নিয়ে পাবলিক নোটিশ জারি হতে চলেছে। জোর কদমে চলছে মানসরোবর যাত্রার প্রস্তুতি। করোনা কালে ২০২০ সালে বন্ধ হয়ে গিয়েছিল এই তীর্থযাত্রা। এরপর অরুণাচল প্রদেশ ও লাদাখে চিনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতের প্রতিরোধে দু'দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। এর ফলে কোভিড পরবর্তী দুনিয়ায় নাকি সব কিছু স্বাভাবিক হলেও কৈলাসে মানসরোবর তীর্থযাত্রা চালু হয়নি। কিন্তু গত অক্টোবর থেকে উচ্চ পর্যায়ের বৈঠকের ভারত ও চিন পুনরায় মানসসোরব যাত্রা চালু করার ব্যাপারে ঐক্যমত হয়।
প্রসঙ্গত, কৈলাস পর্বত ও তিব্বতে অবস্থিত মানস সরোবরের হৃদ, গৌরীকুন্ড সহ নানা সুন্দর-দুর্গম প্রাকৃতিক অবস্থানের মধ্য দিয়ে দুঃসাহসিক এবং আধ্যাত্মিক যাত্রাকে বলা হয় কৈলাস মানসরোবর যাত্রা।
ফের চালু হচ্ছে কৈলাস-মানস সরবোর যাত্রা
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)