JP Nadda: বিজেপির প্রতিষ্ঠা দিবসে লোকসভা নির্বাচন নিয়ে বিশেষ বার্তা জেপি নাড্ডার

Photo Credits: ANI

বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তিনি এদিন এক্স হ্যান্ডেলে টুইট করে লেখেন, প্রতিষ্ঠা দিবসে আমি আমাদের বর্ষীয়ান নেতৃত্বদের সম্মান জানাই। তাঁদের ত্যাগ, কঠিন পরিশ্রমের কারণেই আজ আমাদের দল সকলের কাছে পৌঁছাতে পেরেছে। প্রতিষ্ঠা দিবসে সকল কর্মীদের অনেক শুভেচ্ছা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসন্ন লোকসভা নির্বাচনে আমরা জয়ী হব এবং দেশকেও আরও এক ধাপ উন্নত হওয়ার পথে নিয়ে যাব।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement