Janata Dal (U): নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীকে সমর্থনের জের, ভেঙে দেওয়া হল জেডি(ইউ)-র নাগাল্যান্ড রাজ্য শাখা

উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত জেডি(ইউ) সাধারণ সম্পাদক আফক আহমেদ খান বলেন, ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গ এবং স্বেচ্ছাচারী পদক্ষেপের কারণে জেডি(ইউ)-র নাগাল্যান্ড রাজ্য শাখা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Nagaland State committe of JDU Photo Credit: Twitter@ANI & PTI

শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে নাগাল্যান্ডের একমাত্র জেডি(ইউ) বিধায়ক জেঙ্ঘা মঙ্গলবারই মুখ্যমন্ত্রী নেফুয়ু রিওর নেতৃত্বাধীন সরকারকে সমর্থন জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই বুধবার উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত জেডি(ইউ) সাধারণ সম্পাদক আফক আহমেদ খান বলেন, ‘গুরুতর শৃঙ্খলাভঙ্গ এবং স্বেচ্ছাচারী পদক্ষেপের কারণে জেডি(ইউ)-র নাগাল্যান্ড রাজ্য শাখা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছেন সর্বভারতীয় সভাপতি নীতীশ কুমার।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement